ভুয়ো চিকিৎসক রুখতে নিয়োগের আগেই নথি যাচাই বাধ্যতামূলক
সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্সিং কর্তৃপক্ষকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির রেজিস্ট্রেশন, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় শংসাপত্র যাচাই করতে হবে। পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের সংশ্লিষ্ট বিধি মেনেই এই প্রক্রিয়া চালাতে হবে। কোনও চিকিৎসকের পরিচয়, যোগ্যতা বা রেজিস্ট্রেশন নিয়ে সন্দেহ দেখা দিলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করতে হবে।