বিদায়ের পথে বর্ষা, দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া?
বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে বেজে গিয়েছে দুর্গাপুজোর বাদ্যি। বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন কয়েকের মধ্যেই রাজ্য থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। তবে কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে বলা যেতে পারে, দুর্গাপুজোর কেনাকাটায় তেমন ভাবে প্রভাব ফেলতে পারবে না বৃষ্টি।
একনজরে
-
বর্ষা বিদায়ের সঙ্গে শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি, হাতে আর মাত্র কয়েক দিন।
-
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কয়েক দিনের মধ্যেই রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
-
আপাতত রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
-
কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
-
বৃষ্টির কারণে দুর্গাপুজোর কেনাকাটায় বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম।
-
শনিবার কলকাতার আকাশে সকাল থেকেই চড়া রোদ রয়েছে।
-
কলকাতার কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
সকাল থেকেই চড়া ঝলমলে রোদ কলকাতার আকাশে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ রাজ্যে। তবে কলকাতার কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিসায় বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণবঙ্গের কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের দু’এক জায়গায়। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন?
রবিবার পর্যন্ত দার্জিলিং-সহ উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে পারে।
FAQ
১. প্রশ্ন: কবে রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে?
উত্তর: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
২. প্রশ্ন: আপাতত কি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
উত্তর: না। কলকাতা-সহ রাজ্যে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
৩. প্রশ্ন: কলকাতায় কি বৃষ্টি হতে পারে?
উত্তর: কলকাতার কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
৪. প্রশ্ন: শনিবার কলকাতার তাপমাত্রা কত ছিল?
উত্তর: শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
৫. প্রশ্ন: দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?
উত্তর: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।