তিরুপতির কাছে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত অন্তত ৫, আহত বহু শ্রমিক
অমরাবতী: অন্ধপ্রদেশের তিরুপতির কাছে সত্যবেদু মণ্ডলের শ্রীসিটি (Sri City) এলাকার একটি বেসরকারি কারখানায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে একটি কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণের ফলে…
অমরাবতী: অন্ধপ্রদেশের তিরুপতির কাছে সত্যবেদু মণ্ডলের শ্রীসিটি (Sri City) এলাকার একটি বেসরকারি কারখানায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে একটি কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ৫ জনেরও বেশি শ্রমিক। এছাড়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০ জনেরও বেশি কর্মী। বিস্ফোরণের তীব্রতায় পুরো কারখানা চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্যানুযায়ী, রাতে শিফট চলাকালীন ‘টিল হেলথকেয়ার’ (Till Healthcare) নামের ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে। কারখানার ভেতরে থাকা একটি বয়লার হঠাৎই ফেটে যায়, যার ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। নাইট শিফটে কর্মরত বহু শ্রমিক সেই সময় কারখানার ভেতরে ছিলেন। বিস্ফোরণ ও আগুন লাগার পর বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে।
ত্রাণ ও উদ্ধারকাজ শুরু
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। আহত শ্রমিকদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের আসল কারণ বা কারখানার ভেতরে ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বিশদ তথ্য পাওয়া যায়নি। আটকে থাকা বাকি শ্রমিকদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
শনাক্ত ফ্লাইদুবাইয়ের হামলাকারী কো-পাইলট, প্রকাশ্যে সিরিয়া যোগ ও উগ্রপন্থী মতাদর্শের তথ্য
বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতিতে ভারতের সনাতন ধর্মের গুরুত্ব অপরিসীম! মত ভাগবতের