পুজোয় নারী নিরাপত্তায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ - 24 Ghanta Bangla News
Home

পুজোয় নারী নিরাপত্তায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

Spread the love

জানা গিয়েছে, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, লালগড়, বিনপুর–সহ মোট ন’টি থানা ও রামগড়, বাঁশপাহাড়ি, মানিকপাড়া এই তিনটি পুলিশ ফাঁড়িতেও ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ কাজ করবে। ৩০ জন মহিলা কনস্টেবল ১২টি মোটরবাইক ও স্কুটারে এবং দু’টি গাড়িতে একাধিক দলে ভাগ হয়ে টহলদারি চালাবেন বলে জানা গিয়েছে। পুলিশ সুপার বলেন, ‘এই বাহিনীর মূল উদ্দেশ্য মহিলাদের সঙ্গে ঘটা অপরাধ আটকানো। সব থানা এলাকা, স্কুল, বাজার, বাসস্ট্যান্ডে টহলদারি চালাবে এই স্কোয়াড। কোথাও কোনও অসামাজিক কাজ বা নারীর নির্যাতনের ঘটনা ঘটলে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে জানানো হবে। তারপরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নারী নিরাপত্তায় জোর দিতেই এই স্কোয়াড জেলায় চালু করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *