নিজের মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ১৮ বছরের ছেলে - 24 Ghanta Bangla News
Home

নিজের মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ১৮ বছরের ছেলে

Spread the love

এই সময়, শিলিগুড়ি: মাটিগাড়ার পাথরঘাটা এলাকার মাটিগুড়ি বস্তিতে মাকে খুন করার অভিযোগে ১৮ বছরের কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, খুনের পরে মৃতদেহের পাশে সারা রাত কাটিয়েছে সে। ঠিক কী কারণে সীতা ভগত (৫৪)-কে করণ খুন করেছে তা পরিষ্কার নয়। মাটিগাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, সীতাকে খুনের আগে অভিযুক্ত তার ছোট ভাইয়ের মুখে কাপড় গুঁজে তার হাত-পা বেঁধে রাখে। ভোরের দিকে বাঁধন খুলে প্রতিবেশীদের খবর দিলে অভিযুক্তকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। এদিন ভোরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার করণের জামিন নাকচ করেছে আদালত। রাত একটা থেকে দু’টোর মধ্যে ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *