নাইট ক্লাবে মহিলাকে হেনস্থা - 24 Ghanta Bangla News
Home

নাইট ক্লাবে মহিলাকে হেনস্থা

Spread the love

অসমের গুয়াহাটির একটি নাইটক্লাবে এক মহিলাকে পোশাক খুলে মারধরের অভিযোগ উঠল বাউন্সারদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে গুয়াহাটির খানাপাড়া এলাকার একটি নাইটক্লাবে। অনলাইন ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি এই সময়) দেখা যাচ্ছে, একজন মহিলা মেঝেতে পড়ে রয়েছে আধা–অচেতন অবস্থায়। তাঁকে ক্রমাগত লাথি মেরে চলেছেন কালো পোশাক পরা দু’জন মহিলা বাউন্সার। সূত্রের খবর, দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে ওই মহিলাকে তুলে নিয়ে যান তাঁর সঙ্গীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *