দেশের ইতিহাস বিকৃতি এবং জাতীয়তাবাদ নিয়ে সরব রাজ্যপাল
রাষ্ট্রের গঠন ও হিন্দুত্বের মেলবন্ধন ঘটিয়ে রাজ্যপাল আরও বলেন, ‘রাষ্ট্রের সংরক্ষণের কেন্দ্রে রয়েছে হিন্দুত্ব। যখন হিন্দু বলা হয়, তখন ভারতের ১৪০ কোটি ভারতীয়কেই তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।’ হিন্দুত্বের উদারতার কথা স্মরণ করিয়ে দিয়ে মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী এবং নেতাজির অবদান উল্লেখ করে তিনি দাবি করেন, রাষ্ট্রবাদ ও হিন্দুত্ব পরিপূরক ও সমান্তরাল। রাষ্ট্রবাদ ছাড়া যেমন হিন্দুত্ব ভাবা যায় না, তেমনই হিন্দুত্ব ছাড়া ভারতের অস্তিত্ব কল্পনা করা অসাধ্য। এ দিনের ভাষণে বার বার ‘বন্দে মাতরম্’ ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’-এর কথা তুলে ধরে কাশ্মীর ইস্যু ও জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের প্রতিটি নাগরিককে একাগ্র হওয়ার আহ্বান জানান তিনি।