গান্ধী জয়ন্তীতে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন অর্জুন
সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে দাবি করা হয়েছে, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা ‘অক্টেভরেকর্ডস’-এর পক্ষ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছিল। যদিও ইন্দ্রনীলের শিবির থেকে এটিকে বই ও গানের রয়্যালটি বলে দাবি করা হয়েছে। তবে সেই যুক্তি উড়িয়ে দিয়ে অর্জুন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। তাঁর সাফ কথা, লেনদেনের বিষয়টি প্রমাণসাপেক্ষ বলেই সামনে এসেছে। ঘনিষ্ঠ সহযোগীর তরফেই পুরো বিষয়টি ফাঁস হয়েছে বলে কটাক্ষ করে তিনি জানান, তদন্তকারী সংস্থার উচিত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা।