অনেকদিন ক্যামেরা থেকে দূরে ইন্দ্রাণী, ভাইরাল ভিডিয়োয় অভিনেত্রীকে দেখলে চমকে যাবেন! - Bengali News | After a long time Indrani Halder captured in camera and gone viral - 24 Ghanta Bangla News
Home

অনেকদিন ক্যামেরা থেকে দূরে ইন্দ্রাণী, ভাইরাল ভিডিয়োয় অভিনেত্রীকে দেখলে চমকে যাবেন! – Bengali News | After a long time Indrani Halder captured in camera and gone viral

Spread the love

শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘শ্রীময়ী’ সিরিয়ালে। তার পর ওটিটি প্ল্যাটফর্মে দু-একটা কাজ করেছেন অবশ্য। কিন্তু সে ভাবে প্রভাব ফেলতে পারেননি। কথা হচ্ছে ইন্দ্রাণী হালদারের। অনেক দিন হল ক্যামেরা থেকে দূরে তিনি। ভাইফোঁটার দিন ক্যামেরার সামনে ধরা দিলেন ইন্দ্রাণী। তবে তাঁকে দেখে চিনতেই পারেননি কেউ কেউ। দর্শকের একাংশ অভিনেত্রীকে এই রূপে দেখে রীতিমতো চমকে গিয়েছেন। অভিনেত্রীর চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে।

তা ক্যামেরার সামনে একেবারে স্পষ্ট। তবে অনেকেই তাঁকে নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। উনি কি অসুস্থ? এ বিষয়ে অবশ্য কোনও কথা বলতে নারাজ অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, তাঁর অসুস্থতার জন্যই নাকি চেহারায় পরিবর্তন এসেছে। ভাইফোঁটার আগে এমনিই খুব মন খারাপ হয় তাঁর। কয়েক বছর আগে ভাইকে হারান অভিনেত্রী। তাই আরও বেশি মন খারাপ হচ্ছিল তাঁর। স্টেজে উঠে সেই কথাই বলে ফেলেন ইন্দ্রাণী।

অভিনেত্রীর ভিডিয়ো দেখে কেউ লিখেছেন,”আপনি কি অনেকটা ফুলে গিয়েছেন!” আবার একজন মন্তব্য করেছেন, “আপার কি শরীর খারাপ!” অনেকেই ইন্দ্রাণীর প্রতি নিজের চিন্তার কথা প্রকাশ করেছেন। যেহেতু অনেক দিন পরে তাঁকে দেখা গেল ক্যামেরার সামনে। তাই তাঁকে এ ভাবে দেখবেন সেটা কেউ আশা করেনি। উল্লেখ্য, খুব তাড়াতাড়ি যে তাঁকে ক্যামেরার সামনে দেখা যাবে তেমনটা একেবারেই নয়। শোনা যাচ্ছে, আপাতত তিনি সিরিয়ালে অভিনয় করবেন না বলেই ঠিক করেছেন। তবে ইন্দ্রাণীর অসুস্থতা নিয়ে খুবই চিন্তায় তাঁর অনুরাগীরা।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *