'অতি উত্তম' মণ্ডপে মহানায়কের যাত্রা - 24 Ghanta Bangla News
Home

‘অতি উত্তম’ মণ্ডপে মহানায়কের যাত্রা

Spread the love

মালবাজারের অ্যাবলুম ট্যালেন্টেড অগানাইজেশন ক্লাব বা এটিও-র ৩১তম বর্ষের পুজোর থিম ‘শতবর্ষে মহানায়ক উত্তমকুমার’। ছবি, পোস্টার, প্ল্যাকার্ড এবং এলইডি বোর্ডে ফুটে উঠবে মহানায়কের জীবনের নানা মুহূর্ত ও সিনেমার দৃশ্য। মণ্ডপে বাজবে মহানায়কের বিভিন্ন সিনেমার জনপ্রিয় গান। মণ্ডপের রূপায়ণের দায়িত্বে সৌগত বড়ুয়া। কাঠামো নির্মাণে বিশ্বজিৎ রায়। প্রিন্টিং ও ডিজাইনের তদারকিতে পরিতোষ পাল। আলো ও শব্দ প্রক্ষেপণে রয়েছেন সুদীপ শমা চৌধুরী ও তাঁর কর্মীরা। সৌগত বলেন, ‘মোট ১৪টি ভাগে গোটা মণ্ডপকে ভাগ করে সেখানে মহানায়ক উত্তমকুমারের জীবনের নানা পর্যায় তুলে ধরা হচ্ছে। শৈশব থেকে শুরু করে প্রথম যৌবনের নানা ঘটনাক্রম সাজানো থাকবে সেখানে।’ পাশাপাশি অডিও-ভিডিয়োর মাধ্যমে পুরোনো সিনেমার নানা দৃশ্যও তুলে ধরা হবে। পুজো কমিটির সম্পাদক রাকেশ নন্দী বলেন, ‘মহানায়ক উত্তমকুমার প্রতিটি বাঙালির গর্ব। তাই আমাদের এ বারের পুজো মহানায়ককে ঘিরে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *