পুরস্কৃত করেছিলেন প্রধানমন্ত্রী, বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি কাঁচরাপাড়ার ঋত্বিকার
কাঁচরাপাড়ার গর্ব ঋত্বিকা। নিজের মেধা দিয়ে গোটা দেশের কাছে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শোকবার্তা। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস ফেসবুকে ঋত্বিকাকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘কিছু ছবির সামনে ভাষা হারিয়ে যায়, শব্দও হয়ে ওঠে অসহায়। বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা, আন্তরিক শ্রদ্ধা ও প্রার্থনা।’