শিল্পে রাজনীতির অনুপ্রবেশ নয়, ফের স্পষ্ট বার্তা শমীকের - 24 Ghanta Bangla News
Home

শিল্পে রাজনীতির অনুপ্রবেশ নয়, ফের স্পষ্ট বার্তা শমীকের

Spread the love

কোনও শিল্পসংস্থা যদি কোনও ছোটখাটো সমস্যার মুখে পড়ে, তা হলে স্থানীয় বিধায়কের সঙ্গে তাঁরা কথা বলতেই পারেন, কিন্তু রাজনৈতিক দলের লোকদের না–ডাকারই পক্ষপাতী শমীক। যশোর রোডের পার্শ্ববর্তী এই গারমেন্টস পার্কের কর্তাদের উদ্দেশে শমীক বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিত্বদের (কোনও অনুষ্ঠানে) বারবার ডাকবেন না। আমাকে তো নয়ই। ছোটখাটো ব্যাপারে স্থানীয় বিধায়ক বলবেন। রাজনীতিকদের অনুপ্রবেশ করতে দেবেন না। ব্যবসাদারদের সঙ্গে বেশি যোগাযোগ রাখা রাজনীতির লোকদের কাজ নয়। এঁরা বারবার ঢুকলে বিপদ আছে। আমাদের দূরে রাখবেন। রাজনীতিক লোকদের (শিল্প) পার্কের বাইরে যত বেশি রাখতে পারবেন, তত মঙ্গল।’

পশ্চিমবঙ্গে জঙ্গি ট্রেড ইউনিয়‍‍ন এবং তৃণমূল জমানায় জমি নীতি, তোলাবাজি, শিল্পায়নের পথে মূল বাধা ছিল বলে বিজেপি নেতৃত্বের পর্যবেক্ষণ। তোলাবাজি বন্ধ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার জি়রো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের হোসিয়ারি শিল্পের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক সময়ে শিল্পকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলেও রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকায় উদ্যোগপতিরা বৈঠকে বসতে সাহস পাননি বলে এ দিন জানিয়েছেন শমীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *