সৃজিতের ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী, অতিথি শিল্পীর উপস্থিতি নিয়ে আশাবাদী নির্মাতারা - 24 Ghanta Bangla News
Home

সৃজিতের ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী, অতিথি শিল্পীর উপস্থিতি নিয়ে আশাবাদী নির্মাতারা

Spread the love

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে চন্দ্রমুখীর চরিত্রে বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জগতের অন্যতম স্মরণীয় চরিত্র চন্দ্রমুখী। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের মনে জায়গা করে নেওয়া এই চরিত্রকে এ বার সৃজিতের নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে নতুন ভাবে দেখা যাবে।

চন্দ্রমুখী এমন একটি চরিত্র, যা বাংলা সিনেমার স্মৃতিতে বহুবার উঠে এসেছে। সেই চরিত্রে কৌশানীর বিশেষ উপস্থিতি স্বাভাবিক ভাবেই ছবিটি ঘিরে দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদী নির্মাতারা। বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রীর এই উপস্থিতি ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলেই মত তাঁদের।

 কৌশানী মুখোপাধ্যায়
কৌশানী মুখোপাধ্যায়

আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিককে এই ফিল্মে গুরুত্বপূর্ণ নানা ভূমিকায় দেখা যাবে। কৌশানী অভিনীত এই বিশেষ গানটি মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই। এক কথায় বলা যেতে পারে এ বছর পুজোয় বড় পর্দায় নায়িকার একাধিক ভিন্ন উপস্থিতি দর্শকদের উপড়ি পাওনা হতে চলেছে। কারণ এ বছরও আরও একটি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *