‘সেবা সেতু’ কর্মসূচি ঘিরে ডায়মন্ড হারবারে তুমুল বিশৃঙ্খলা, ভাঙচুর - 24 Ghanta Bangla News
Home

‘সেবা সেতু’ কর্মসূচি ঘিরে ডায়মন্ড হারবারে তুমুল বিশৃঙ্খলা, ভাঙচুর

Spread the love

‘সেবা সেতু অভিযান’ কর্মসূচি ঘিরে ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন প্রান্তে তুমুল বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ উঠল। শুক্রবার সকাল থেকে উস্তি, ফলতা, মন্দিরবাজার-সহ বিভিন্ন এলাকায় আয়োজিত শিবিরগুলিতে মহিলাদের দীর্ঘ লাইন পড়ে। উপভোক্তাদের ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় প্রশাসনকে। তার জেরে বহু শিবিরে নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি আধিকারিকেরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পরিষেবা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন বহু উপভোক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *