‘সমুদ্রে নামার সময়ে বুঝতেই পারেনি...’, মহারাষ্ট্রে কী ভাবে মৃত্যু হলো আট পড়ুয়ার? - 24 Ghanta Bangla News
Home

‘সমুদ্রে নামার সময়ে বুঝতেই পারেনি…’, মহারাষ্ট্রে কী ভাবে মৃত্যু হলো আট পড়ুয়ার?

Spread the love

পরে সকলেরই দেহ উদ্ধার হয়। আট জনই পুনের বাসিন্দা। সকলের বয়স ১৬। তারা পুনের আলান্দির একটি প্রাইভেট টিউশন গ্রুপের পড়ুয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘উইনার্স অ্যাকাডেমি’ থেকে ৪৮ জনের একটি দল মুম্বই থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে দিব্যগড় সৈকতে ঘুরতে গিয়েছিল। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক ছিলেন। বাকিদের বয়ান সংগ্রহ করে পুলিশ জানতে পেরেছে, জলের স্রোত এতটাই তীব্র ছিল যে, মুহূর্তের মধ্যে ভেসে যায় ওই আট জন।

ঘটনার খবর পাওয়া মাত্রই উপকূলীয় থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজ নেমে সকলের দেহ উদ্ধার করে। এসিপি যোগেশ রঞ্জনকর বলেন, ‘সমস্ত আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে সব রকম ভাবে সাহায্য করা হবে। ভবিষ্যতে নতুন কোনও তথ্য এলে তা শেয়ার করব আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *