ফিটনেস-বিমা সব ফুরিয়েছে কবে! প্রাণের মূল্য চোকাতে হল ফুটফুটে শিশুদের – Bengali News | Pool car accident: validity of fitness and insurance was ended
প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল ওরা। ঠিক সময়ে বাড়ি ফেরার কথা। অপেক্ষায় ছিল বাবা-মায়েরা। কিন্তু ফিরল নিথর দেহ। ক্ষুদে পড়ুয়াদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। পুকুরের মাঝে পুলকার এমনভাবে পড়ে গেল যে বের করাও সম্ভব হল না ঠিক সময়ে। কিন্তু কেন এভাবে প্রাণের মূল্য চোকাতে হল শিশুদের?
দেখা যাচ্ছে, গাড়িটির বিমার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। ফুরিয়ে গিয়েছে ফিটনেসের মেয়াদও। ওই গাড়ি নিয়ে কীভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত চলছিল, প্রশ্ন উঠেছে। দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ। তাদের দাবি, স্কুলের সঙ্গে গাড়ির কোনও সম্পর্ক নেই। কিন্তু অভিভাবকরা বলছেন অন্য কথা।