রাতের টিকিয়াপাড়ায় ভয়াবহ কাণ্ড, কী ঘটনা ঘটল?
দোকানের সামনে ছাগল বাঁধা নিয়ে বচসা, তার জেরে ছুরি দিয়ে এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ। ঘটনাস্থল হাওড়ার টিকিয়াপাড়া। বৃহস্পতিবার রাত দশটা এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত ব্যক্তি হাওড়া জেলা হাসপাতালে ভর্তি।
সূত্রের খবর, প্রায় মাসখানেক আগে ঝামেলার সূত্রপাত। টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা পেশায় মাংসের ব্যবসায়ী সইফ কুরেশির সঙ্গে গঙ্গারাম বৈরাগী লেনের বাসিন্দা আব্দুল রহমানের ঝামেলা বাঁধে। মোবাইল দোকানের মালিক আব্দুল তাঁর দোকানে সামনে ছাগল বাঁধা নিয়ে তীব্র আপত্তি জানালে দুইজনের মধ্যে ঝামেলা হয়। সেই ঘটনাটি হাওড়া থানা পর্যন্ত গড়ায়।