রাজনীতির দুই মেরুতে অনির্বাণ-রুদ্রনীল! চেনা গণ্ডি ভাঙতে কৌশিকের নতুন ছবি ‘তার পর’ | Anirban Bhattacharya and Rudranil Ghosh Team Up for Kaushik Ganguly’s New Film 'Tar Por' - 24 Ghanta Bangla News
Home

রাজনীতির দুই মেরুতে অনির্বাণ-রুদ্রনীল! চেনা গণ্ডি ভাঙতে কৌশিকের নতুন ছবি ‘তার পর’ | Anirban Bhattacharya and Rudranil Ghosh Team Up for Kaushik Ganguly’s New Film ‘Tar Por’

Spread the love

সমাজের বিভিন্ন রকমের মানুষ, প্রত্যেকের সামাজিক অবস্থান আলাদা। সাধারণ সময়ে হয়তো একে অপরের সঙ্গে অপ্রয়োজনীয় একটি কথাও বলবেন না। কিন্তু পরিস্থিতির চাপে যদি তাঁদের একসঙ্গে থাকতে হয়? কীভাবে তাঁরা একে অপরের সঙ্গে মানিয়ে নেবেন? এই ভাবনাকেই কেন্দ্র করে তৈরি হতে চলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘তার পর’। কৌশিক বললেন,
‘’আমরা নিজেদের জীবনে একটা গণ্ডি তৈরি করে রাখি। কার সঙ্গে মিশব, আমরা নিজেরাই ঠিক করি। কিন্তু সেই গণ্ডিটা যদি কোনওভাবে ভেঙে যায়, তখন কী হবে? হয়তো এমন একজন মানুষের সঙ্গে আমাকে দুটো রাত কাটাতে হল, যাঁর সঙ্গে এমনিতে দশ মিনিটও কথা বলতাম না, তখন কী হবে?”

এই ছবিতে রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্য থাকছেন। রাজ‍্যে সরকার বদলের আগে দু’ জনেই কিছুটা সময়ে ব‍্যান কালচার-এর স্বীকার ছিলেন। দুই অভিনেতার রাজনৈতিক অবস্থান একে অপরের চেয়ে আলাদা। ছবিতে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্ত। ছবিটি প্রযোজনা করছে ক‍্যামেলিয়া প্রোডাকশনস।লক্ষ্মীপুজোর পর ছবির শুটিং শুরু হবে। মূলত কলকাতা এবং কলকাতার আশপাশের এলাকায় শুটিং হবে।
চূর্ণীর লুক এই ছবিতে নজরকাড়া। এই বছর কৌশিকের পরিচালনাতেও ‘আজও অর্ধাঙ্গিনী’ সুপারহিট। চূর্ণীকে ব‍্যক্তিগত জীবনে যে হেয়ারস্টাইলে দেখা যায়, সেভাবে দেখা গিয়েছিল এই বছর মুক্তি পাওয়া ছবিতে। কিন্তু নতুন ছবিতে হেয়ারস্টাইল ভিন্ন।
রুদ্রনীলকেও বিধায়ক হিসাবে যে ধরনের পোশাকে দেখা যায় ইদানীং, তারচেয়ে ছবিতে লুক একদম আলাদা, যা কৌতূহলের উদ্রেক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *