Dhaka: ভোটের পর পদ্মার জল কোনদিকে গড়াবে? তিস্তা প্রকল্পের কাজ শুরুর দাবিতে পথে নামছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা - Bengali News | Dhaka: Where will the Padma water flow after the election? Chittagong University students take to the streets demanding the start of Teesta project work - 24 Ghanta Bangla News
Home

Dhaka: ভোটের পর পদ্মার জল কোনদিকে গড়াবে? তিস্তা প্রকল্পের কাজ শুরুর দাবিতে পথে নামছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা – Bengali News | Dhaka: Where will the Padma water flow after the election? Chittagong University students take to the streets demanding the start of Teesta project work

Spread the love

তিস্তা প্রকল্পের কাজ শুরুর দাবি

ঢাকা: বাংলাদেশে ভোট আসছে। ভোটের আগে ওদেশে নতুন করে ভারত-বিরোধিতা চাগাড় দিয়ে উঠছে। অবিলম্বে তিস্তা প্রকল্পের কাজ শুরুর দাবিতে গত ১৯শে অক্টোবর রাস্তায় নামেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারপর, এনিয়ে বাংলাদেশে অনেকগুলো মিছিল হয়েছে। পড়ুয়াদের দাবির পাশে দাঁড়িয়েছে বিএনপি। এইসব হৈচৈ-এর সার কথা হল চিনকে নেমন্তন্ন করে ডেকে আনো। ওরা এসে তিস্তা প্রকল্পের কাজ শুরু করে দিক। চিন এমনিতে তৈরি
হয়েই আছে।

কারণ, তিস্তার স্রোতে একবার গা ভাসাতে পারলেই শিলিগুড়ি করিডর ওদের হাতের নাগালে চলে আসবে। ফলে, গোটা বিষয়টাই ভারতের কাছেও যথেষ্ট চিন্তার। আর সেই কারণেই আপনাদের খবরটা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সেই ২০১১ সাল থেকে যে ভারত-বাংলাদেশ তিস্তা চুক্তি আটকে রয়েছে। সেটা কিন্তু এই তিস্তা প্রকল্প নয়। তিস্তা চুক্তি হল, শুখা মরসুমে ভারত-বাংলাদেশের মধ্যে নদীর জলের ভাগাভাগি। আর তিস্তা প্রকল্প হল বাংলাদেশের দিকে তিস্তায় নদীতে ব্যারাজ তৈরি। নদীর গভীরতা বাড়িয়ে সারাবছর পণ্যবাহী জলযান চলাচলের ব্যবস্থা।

নদীর দুই তীরে শহর তৈরির মতো কাজ। তবে, তিস্তা চুক্তি আর তিস্তা প্রকল্পের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কারণ, ভারত বাংলাদেশকে যতটা জল ছাড়বে, তার ওপরই নির্ভর করবে ওপারে তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ। বাংলাদেশের হিসেব প্রকল্পের কাজ শুরুর জন্য প্রথম ধাপে ওদের সাড়ে ছ-হাজার কোটি টাকা লাগবে। চিন এটা দিতে রাজি হলেও হাসিনা সায় দেননি।

বরং তিনি ভারতকেই এই কাজটা করার দায়িত্ব দিয়েছিলেন। মহম্মদ ইউনুস আবার গদিতে বসার পর ইঙ্গিত দিয়েছেন যে তিনি চিনকেই ডাকবেন। তবে, চিনের থেকে ধার নিলে যে দেশ বিকিয়ে যাবে। বাংলাদেশের সচেতন মানুষেরা এটাও বোঝেন। ফলে, আমার মনে হয় যে খুব প্ল্যান করেই ভোটের আগে এই আন্দোলনটা তৈরি করা হচ্ছে।

চিন কেন তিস্তা প্রকল্পে টাকা ঢালবে বলছে? এক, তারা বাংলাদেশের ঘরোয়া বিষয়ে নিজেদের প্রভাব বাড়াতে চায়। দুই, নিজেদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে তিস্তাকে ব্যবহার করতে চায়। আর তিন, তারা চায় তিস্তা প্রকল্পের হাত ধরে শিলিগুড়ির চিকেনস নেকের একদম কাছাকাছি চলে আসতে।

বাংলাদেশে তিস্তা প্রকল্পের কাজ শুরু হলে, প্রজেক্টের বড় অংশ জুড়ে থাকবে রংপুর ডিভিশনের লালমণিরহাট জেলা। যে লালমণিরহাটে বাংলাদেশ এখন বায়ুসেনার ঘাঁটি তৈরি করতে চাইছে। যে লালমণিরহাট শিলিগুড়ির একদম কাছেই।
ফলে, ভারতকে এসব নিয়ে সতর্ক থাকতে হবে। ভোটের পর পদ্মার জল কোনদিকে গড়াবে, বলা মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *