বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতিতে ভারতের সনাতন ধর্মের গুরুত্ব অপরিসীম! মত ভাগবতের - 24 Ghanta Bangla News
Home

বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতিতে ভারতের সনাতন ধর্মের গুরুত্ব অপরিসীম! মত ভাগবতের

Spread the love

মুম্বই: ধর্ম ও রাষ্ট্রকে পরস্পর থেকে আলাদা করে দেখার সুযোগ নেই ভারতের ক্ষেত্রে। (Mohan Bhagwat)দেশের আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক ঐতিহ্যের মধ্যেই রয়েছে এমন কিছু পথের সন্ধান,…

মুম্বই: ধর্ম ও রাষ্ট্রকে পরস্পর থেকে আলাদা করে দেখার সুযোগ নেই ভারতের ক্ষেত্রে। (Mohan Bhagwat)দেশের আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক ঐতিহ্যের মধ্যেই রয়েছে এমন কিছু পথের সন্ধান, যা বর্তমান অশান্ত বিশ্বকে একাধিক জটিল সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। শুক্রবার মুম্বইয়ে অল ইন্ডিয়া বিহার সেবা গোষ্ঠীর ১৪তম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের ধর্ম, রাষ্ট্র এবং প্রাচীন জ্ঞান-ঐতিহ্যের সম্পর্ক নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

ভাগবতের কথায়, ভারতে রাষ্ট্র ও ধর্ম একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। (Mohan Bhagwat)বরং রাষ্ট্রের উদ্দেশ্যের সঙ্গে ধর্মের একটি গভীর সম্পর্ক রয়েছে এবং ধর্মও রাষ্ট্রকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, “আমাদের রাষ্ট্র ও ধর্ম আলাদা নয়। রাষ্ট্রের উদ্দেশ্য ধর্ম এবং ধর্ম রাষ্ট্রকে টিকিয়ে রাখতে সাহায্য করে।” তাঁর বক্তব্য অনুযায়ী, এই দুইয়ের অস্তিত্ব পরস্পরের সঙ্গে যুক্ত এবং একটিকে বাদ দিয়ে অন্যটিকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়।

আরও দেখুনঃ ভারত- চিন যুদ্ধ বিতর্কিত লাদাখের মানচিত্রে ২৮ টি ভৌগোলিক স্থানকে চিহ্নিত করে চিনকে বার্তা ভারতের

বর্তমান বিশ্বের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন RSS প্রধান।(Mohan Bhagwat) তাঁর মতে, আধুনিক বিশ্ব একাধিক পরস্পরবিরোধী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রশ্ন উঠছে, অন্যদিকে ব্যক্তিস্বাধীনতা ও পারিবারিক জীবনের মধ্যে তৈরি হচ্ছে দ্বন্দ্ব। একইভাবে ধর্মীয় বিশ্বাস একদিকে মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করলেও অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে ধর্মকে কেন্দ্র করে সংঘাতও দেখা যাচ্ছে।

ভাগবত বলেন, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে কোনও বিষয়ই যেন সম্পূর্ণ ভারসাম্যে নেই। সুখের সঙ্গে কোনও না কোনও অপূর্ণতা জড়িয়ে থাকছে, আবার মানুষের প্রত্যাশা পূরণ হলেও তার সঙ্গে কোনও না কোনও ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাঁর ভাষায়, পৃথিবী আজ নানা ধরনের দ্বন্দ্ব ও চরমপন্থার সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছে।

এই পরিস্থিতিতে ভারতকে ঘিরে বিশ্বের প্রত্যাশার কথাও তুলে ধরেন ভাগবত।(Mohan Bhagwat) তাঁর দাবি, ভারত ঐতিহাসিকভাবে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা অন্য দেশের সঙ্গে ভাগ করে নিয়েছে, কিন্তু কখনও অন্য দেশ দখল করা বা মানুষকে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে সেই জ্ঞান ব্যবহার করেনি। তাঁর মতে, এই ঐতিহ্যই ভারতের একটি বিশেষ শক্তি এবং বর্তমান বিশ্বে সেই জ্ঞান নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ভারতের প্রাচীন জ্ঞানভাণ্ডারের বিস্তৃতির কথাও নিজের বক্তব্যে উল্লেখ করেন RSS প্রধান। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত ও গীতার পাশাপাশি জৈন আগম, ত্রিপিটক, গুরু গ্রন্থ সাহিব এবং বিভিন্ন সাধু-সন্তের শিক্ষার উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, ভারতীয় সভ্যতার এই দীর্ঘ জ্ঞান-পরম্পরার মধ্যে এমন অনেক চিন্তা রয়েছে, যা বর্তমান বিশ্বের নানা সমস্যার মোকাবিলায় কাজে লাগতে পারে।

ভাগবত (Mohan Bhagwat)আরও বলেন, ভক্তির শক্তির মাধ্যমে মানুষ পরম সত্তার কাছাকাছি পৌঁছতে পারে। সেই সঙ্গে যাঁরা এই জ্ঞান ও ঐতিহ্যকে বহন করে চলেছেন, তাঁদের জীবন ও পরম্পরাকে রক্ষা করাকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এটি শুধুমাত্র কোনও নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর দায়িত্ব নয়, বরং বৃহত্তর মানবসমাজের ভবিষ্যতের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *