নিউ টাউনে পথ দুর্ঘটনায় নিরাপত্তারক্ষীর মৃত্যু
ডিউটি শেষে বাড়ি ফেরার সময়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর। বৃহস্পতিবার রাতে নিউটনের লস্করহাটি ব্রিজে এই ঘটনাটি ঘটে। মৃত মেকাইল মোল্লা (৫০) রাজারহাটের মাছিভাঙার বাসিন্দা। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি ভবনের নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ সূত্রে খবর, লস্করহাটি ব্রিজের উপর দিয়ে ট্র্যাফিক নিয়ম ভেঙে উল্টো লেন ধরে বাইক চালাচ্ছিলেন তিনি। সেই সময় নিউটাউন থানার দিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে তাঁর বাইকে ধাক্কা মারে।