'পিএমও স্টাফ' বলে সোজা নবান্নে, ধৃত ১ - 24 Ghanta Bangla News
Home

‘পিএমও স্টাফ’ বলে সোজা নবান্নে, ধৃত ১

Spread the love

এই সময়, হাওড়া: পিএমও স্টাফ তথা প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নের পূর্ত দপ্তরে প্রবেশের অভিযোগে দিল্লি থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতের নাম আকাঙ্ক্ষা বিদ্যার্থী। গত বুধবার দুপুরে তিনি নবান্নে রাজ্যের পূর্তমন্ত্রী অজয়কুমার পোদ্দারের সঙ্গে দেখা করেন। মন্ত্রীর সঙ্গে কথাবার্তার সময়ে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হয়। মন্ত্রীর নির্দেশে পূর্ত দপ্তরের আধিকারিকরা তাঁর পরিচয় খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে জানা যায়, ওই নামে কোনও আধিকারিক নেই। এর পরেই শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পূর্ত দপ্তর। তদন্তে পুলিশ জানতে পারে, নবান্ন থেকে বেরিয়ে ওই মহিলা কলকাতা বিমানবন্দর থেকে প্লেন ধরে দিল্লি চলে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *