কাশফুল ফুটতেই বোল তোলেন কালিন্দী পাড়ার ঢাকিরা - 24 Ghanta Bangla News
Home

কাশফুল ফুটতেই বোল তোলেন কালিন্দী পাড়ার ঢাকিরা

Spread the love

পাড়ার মণ্ডপে বাঁশ পড়তে শুরু করেছে। কোথাও আবার মণ্ডপের কাঠামো তৈরি হয়ে গিয়েছে। কুমোরপাড়াতেও ব্যস্ততা তুঙ্গে। নাওয়া খাওয়ার সময় নেই কারও। দোকানে বাজারেও ভিড় বাড়ছে। আশেপাশে কেমন একটা যেন উৎসব, উৎসব মেজাজ। তবে মেদিনীপুরের বাড়ুয়া কালিন্দী পাড়ায় উৎসব যেন শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকের শব্দ শোনা যাচ্ছে। বাড়ুয়া কালিন্দী পাড়ার প্রায় ৩৫টি ঢাকি পরিবার রয়েছে। তাঁদের কাছে পুজো উৎসব নয়, রোজগারের মরশুম। বিশ্বকর্মা পুজো থেকে বায়না আসতে শুরু করে। কালীপুজো পার করে বাড়ি ফেরেন ওঁরা। ভিন রাজ্য থেকেও বায়না আসে। মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বই, সুরাট, গুজরাট থেকেও বায়না এসেছে এ বার। স্বপন কালিন্দী, রাজকুমার কালিন্দীরা তো এ বার ঢাক নিয়ে পাড়ি দিচ্ছেন কাশ্মীরেও। এই গ্রামের বাসিন্ধা ষাটোর্ধ্বো অনিল কালিন্দী প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ঢাক বাজাচ্ছেন। বহুবার ভিন রাজ্যে গিয়েছেন। বছর পঞ্চান্নর খোকন কালিন্দীও একই ভাবে বিভিন্ন জায়গায় ঘুরেছেন ঢাক নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *