উনুনে কড়াকড়ির কোপ, ফুটপাথে রান্না বন্ধ সেক্টর ফাইভে, ব্যবসা লাটে ওঠার উপক্রম - 24 Ghanta Bangla News
Home

উনুনে কড়াকড়ির কোপ, ফুটপাথে রান্না বন্ধ সেক্টর ফাইভে, ব্যবসা লাটে ওঠার উপক্রম

Spread the love

সেক্টর ফাইভ, বাংলার আইটি হাব নামেই পরিচিত। শুধু আইটি অফিস নয়, রয়েছে অসংখ্য সরকারি ও বেসরকারি অফিসও। রেস্তোরাঁ, ফুড ডেলিভারির অপশন থাকলেও সস্তা এবং পরিচ্ছন্নতার জন্য ফুটপাতের দোকানগুলি জনপ্রিয়। সবমিলিয়ে ৯৭৩টি দোকান রয়েছে এখানে। তার মধ্যে ৯০ শতাংশ খাবারের। এনডিআইটিএ সূত্রে যদিও জানানো হয়েছে, কাউকে উচ্ছেদ করা হচ্ছে না, কেবল আইন অনুযায়ী কিছু নিয়ম মানতে বলা হয়েছে। কিন্তু বাস্তবে একগুচ্ছ কড়াকড়ির জেরে ব্যবসা লাটে ওঠার উপক্রম হয়েছে। দোকানদার মোহন দত্তের আক্ষেপ, ‘বাড়ি থেকে খাবার বানিয়ে এনে ছাতার নীচে বসে ব্যবসা করা যায়? সেক্টর ফাইভে বহু কর্মী কাজ করেন, যাঁদের ১০-২০ হাজার টাকা মাইনে। ওরা কোথায় খাবেন?’ অন্য দুই দোকানদার তরুণ ঘোষ ও বিদ্যুৎকুমার গায়েন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগুন জ্বালাতে বারণ করেছে। বাড়ি থেকে ম্যাগি, এগরোল, চাউমিন বানিয়ে এনে বিক্রি করা যায়? কোনও ক্রেতা সকালে তৈরি এগরোল সন্ধ্যায় খাবেন?’ ব্যবসায়ী অনন্ত হালদারের আক্ষেপ,‘আগে ১০ কেজি চালের ভাত করতাম, এখন ৩ কেজি করছি। তাতেও বিক্রি হচ্ছে না। আগে ৬ জন কর্মী ছিল এখন ১ জনকে দিয়েই কাজ চালাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *