পেট্রল-ডিজেলের দামে আজও কোনও বদল নেই, কলকাতায় কত টাকা লিটার? জেনে নিন আজকের দর
সামনেই পুজো। ফলে ভিড় বেড়েছে বাজারে। বেড়েছে মানুষের যাতায়াতও। তবে সেই আবহেও বাড়ল না পেট্রল ডিজেলের দাম। ২ অক্টোবর শুক্রবার শহর কলকাতায় জ্বালানির দরে কোনও…
সামনেই পুজো। ফলে ভিড় বেড়েছে বাজারে। বেড়েছে মানুষের যাতায়াতও। তবে সেই আবহেও বাড়ল না পেট্রল ডিজেলের দাম। ২ অক্টোবর শুক্রবার শহর কলকাতায় জ্বালানির দরে কোনও পরিবর্তন হয়নি। আজ কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১১৩.৫১ টাকা। ২৪ ঘণ্টায় পেট্রলের দামে কোনও ওঠানামা হয়নি। গতকালও একই দামে বিক্রি হয়েছে পেট্রল।
এদিকে আজ ডিজেলের দামেও কোনও বদল নেই। ফলে গাড়ি বা বাইক আরাহীদের পকেটে নতুন করে কোনও চাপ পড়বে না আজ। কলকাতায় আজ এক লিটার ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। গতকালও এক লিটার ডিজেলের জন্য একই দাম দিতে হয়েছে। অর্থাৎ পেট্রল ও ডিজেল—দুই জ্বালানির ক্ষেত্রেই আজ কোনও পরিবর্তন হয়নি।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড়সড় ঘাটতি জ্বালানির দামে বারবার পরিবর্তন আনছে। তবে এর প্রভাব এখনও ভারতে তেলের দামে পড়েনি। আজ গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।
ভারতের অয়েল মার্কেটিং কোম্পানি যেমন Indian Oil, HPCL এবং BPCL প্রতিদিন সকাল ৬টায় আন্তর্জাতিক বাজার অনুযায়ী পেট্রল ও ডিজেলের নতুন দাম আপডেট করে। তারপরেই তা প্রকাশ পায়। কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের গতিবিধি এবং ডলারের সঙ্গে টাকার বিনিময়মূল্যের দিকে নজর থাকছে।