সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ, ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন - 24 Ghanta Bangla News
Home

সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ, ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

Spread the love

সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী রবিবার, ৪ অক্টোবর হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-শক্তিগড় লাইনে একাধিক ট্রেনের টাইমটেবিলে বদল করা হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

কী কারণে ট্রেন বাতিলের পদক্ষেপ?

আদিসপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ১২ নম্বর লেভেল ক্রসিং গেট খোলা-বন্ধ করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ রয়েছে। সেটি রক্ষণাবেক্ষণের জন্য ৪ অক্টোবর, দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত মোট ১২০ মিনিট ট্রাফিক ব্লক করা হবে। এর জেরে একাধিক মেল, এক্সপ্রেস, মেমু ও ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একটি এক্সপ্রেস ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *