রাস্তার সংস্কারে হাত লাগালেন 'অন্নপূর্ণা'রা
এই সময়, পুরুলিয়া: প্রশাসনের উপরে নির্ভরশীলতা নয়। গ্রামের বেহাল রাস্তার সংস্কারে গ্রামবাসীরাই! ব্লকের ছবি মানবাজার-১ ছোটসাগেন গ্রামের। গ্রামের একমাত্র রাস্তা বর্ষায় হয়েছে ভয়াবহ। তা ঠিক করতে এ বার নামলেন গ্রামের পুরুষরা। সঙ্গ দিলেন মহিলারাও। স্বেচ্ছাশ্রম দানের পরে তাঁরা বলছেন, ‘সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দিচ্ছে। বিনিময়ে শ্রম দিলাম।’
সম্প্রতি হুড়া ব্লকের চাটুমাদার পঞ্চায়েতের আমলাতোড়া গ্রামের মমতা মাহাতো ও তাঁর স্বামী লেনিন ঝুড়ি-কোদাল নিয়ে গিয়েছিলেন স্কুলে। সেই দম্পতি স্কুল চত্বরের আগাছা, ঝোপঝাড় পরিষ্কার করে দেন। ছোটসাগেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায় বলছেন, ‘গ্রামের মাঝামাঝি রয়েছে এই স্কুলটি। স্কুলে আসার রাস্তা কাঁচা। বর্ষায় তা ভয়াবহ হয়ে ওঠে।’
বাসিন্দারা জানাচ্ছেন, এখনও কাজ না-হওয়ায় তাঁরা উদ্যোগী হয়েছেন। কেউ স্বেচ্ছাশ্রম, কেউ ট্র্যাক্টর বা অন্য সরঞ্জাম নিয়ে সাহায্য করছেন। গ্রামের মহিলা বেলারানি সিংহ, পদ্মাবতী সিংহরা বলছেন, ‘আমাদের ছেলেমেয়েরাও এই স্কুলে পড়ে। বর্ষায় যাতায়াতে সমস্যা হয়। তাই রাস্তা ঠিক করতে আমরাও এসেছি।’ যোগ করেন, ‘সরকার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি। বিনিময়ে দু’দিন ধরে এই শ্রমটুকু দিয়েছি।’
গ্রামের আর এক মহিলা কাজল সিংহের বক্তব্য, অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। আমারও নৈতিক দায়িত্ব আে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার।’ স্কুলের প্রধান শিক্ষক জানান, শু রাস্তা সংস্কার নয়। মহিলারা স্কুল চত্বর-সাফাই করেনন। চাঁদড়া-পায়রাচালি পঞ্চায়েতের উপ-প্রধান প্রদীপ রা বলছেন, ‘সংস্কারের কাজ পঞ্চায়েত হাতে নিয়েছে। অতীতে চেষ্টা করে তা হয়নি। রাস্তার কিছু অংশ ব্যক্তিগত মালিকানাধীন। জমি সমস্যা না-হলে পরে পঞ্চায়েত এর সংস্কার করবে।’
মানবাজারের বিধায়ক ময়না মু বলেন, ‘গ্রামবাসীদের ধন্যবাদ জানাই মহিলারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সহায়তা পাচ্ছেন। তাঁরা তাগিদ অনুভকরেছেন যে, সমাজকে কিছু ফিরিে দেওয়া দরকার। ওঁদের কুর্নিশ।’ এই গ্রাম থেকে ৪০ কিলোমিটা দূরের গ্রাম আমলাতোড়ার মমতা-লেনি-বলছেন, ‘আমাদের কথা ওঁরা জানে-কি না, বলতে পারব না। এ ভাবেন পরিবেশ পরিষ্কার থাকুক। আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতেই হবে।’