দোকান থেকে হোটেল, সটান ঢুকে কর আদায়ে হুঁশিয়ারি পুরপ্রধানের - 24 Ghanta Bangla News
Home

দোকান থেকে হোটেল, সটান ঢুকে কর আদায়ে হুঁশিয়ারি পুরপ্রধানের

Spread the love

এ দিন কার্জন গেটের কাছে একটি লস্যির দোকানে গিয়ে তিনি মালিকের সঙ্গে কথা বলেন তাঁর ছেলের ফোন থেকে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘এলাকার আবর্জনা পরিষ্কার করবে পুরসভা আর ট্যাক্স দিতে গেলেই বলছ, ব্যবসা হচ্ছে না! মহালয়া পর্যন্ত সময় দিলাম। ১০ তারিখের মধ্যে বকেয়া কর না-মেটালে দোকান বন্ধ করে দেবো।’ শহরের একটি হোটেলে ঢুকেও তিনি বলেন, ‘১২ লাখ টাকা ট্যাক্স বাকি। তোমাদের গোজা পরিষ্কার করা থেকে নর্দমা সাফাই পুরসভা করবে আর ট্যাক্স চাইলেই বলবে, দোকান চলছে না! না-চললে বন্ধ করে দাও।’ তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আজ অনুরোধ করতে এলাম। এর পরে দেখবে, পুরসভা কী করতে পারে আর কী করতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *