RG Kar Case: 'আদালতের সঙ্গে চালাকি?' আরজি কর কাণ্ডে অসন্তোষ কলকাতা হাইকোর্টের, পুলিশের হাত থেকে মামলা নিয়ে তদন্তভার সিবিআইকে | Calcutta High Court Transfers Tilottama Cremation Case Probe From Police to CBI - 24 Ghanta Bangla News
Home

RG Kar Case: ‘আদালতের সঙ্গে চালাকি?’ আরজি কর কাণ্ডে অসন্তোষ কলকাতা হাইকোর্টের, পুলিশের হাত থেকে মামলা নিয়ে তদন্তভার সিবিআইকে | Calcutta High Court Transfers Tilottama Cremation Case Probe From Police to CBI

Spread the love

কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images

কলকাতা: তিলোত্তমার সৎকার মামলার তদন্তে এবার সিবিআই। চলতি বছর ১০ অগস্ট নির্মল ঘোষ, সোমনাথ দে-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করেছিল তিলোত্তমার পরিবার। এবার সেই মামলার তদন্ত পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ,কোনও যুক্তি সাজে না। হাইকোর্ট সিট তৈরি করে দেওয়ার পরেও পুলিশ কাজ করেনি। তাই এই তদন্তও সিবিআই করবে। খড়দহ থানার ভূমিকায় ব্যাপক ক্ষোভপ্রকাশও করেন বিচারপতি শম্পা সরকারের।

তিলোত্তমার পরিবারের অভিযোগের ভিত্তিতে নতুন করে এফআইআর করে খড়দহ থানার পুলিশ। আর এই নতুন করে এফআইআর নিয়ে পুলিশের ভূমিকাতে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। আদালতের তরফে সিট গঠনের পরও কেন পুলিশ আলাদা করে এফআইআর করল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিচারপতি শম্পা সরকারের প্রশ্ন,আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত করছে জানে না? আইন সম্পর্কে অজ্ঞ খড়দহ থানার পুলিশ? বিচারপতি শম্পা সরকারের ভর্ৎসনা, আদালতের সঙ্গে চালাকি করেই কি পুলিশের এই এফআইআর? পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পদক্ষেপের নির্দেশ দিতে পারে এই আদালত। এমনটাই জানিয়েছেন বিচারপতি।

অন্যদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, “অভিযোগপত্র পাওয়ায় পরই যদি পুলিশ এফআইআর করে, তাহলে অন্য ক্ষেত্রেও সেটা হোক। পুলিশের এমন পদক্ষেপে হাইকোর্টের মামলার বোঝা কমবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *