PM Modi, UPSC:UPSC-র শতবর্ষ উদযাপনে প্রধানমন্ত্রী, একদম সরাসরি দেখুন সেই অনুষ্ঠান | Pm narendra modi participates in the centenary celebrations of upsc
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীImage Credit: PM Modi’s Youtube channel
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নয়াদিল্লিতে ‘ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন’ (UPSC)-এর শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করেছেন। ১৯২৬ সালে ইউপিএসসি প্রতিষ্ঠা হয়। তার ১০০ বছর পূর্তি উপলক্ষে গত বছর ১ অক্টোবর থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। গোটা বছর ব্যাপী চলা এই অনুষ্ঠান শেষ হবে। এই অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী একটি ইউপিএসসি শতবর্ষ স্মারক মুদ্রা, একটি স্মারক ডাকটিকিট এবং ‘100 Landmark Judgements- Shaping the Policies of UPSC and Public Service Commissions in India’ নামের বইও প্রকাশ করবেন।