Para Teacher: প্যারাটিচার থেকে শিক্ষাবন্ধু, একসঙ্গে সব পদে বাড়ল বেতন, কত হল | Parateacher SSK and other posts salary increase by West Bengal govt - 24 Ghanta Bangla News
Home

Para Teacher: প্যারাটিচার থেকে শিক্ষাবন্ধু, একসঙ্গে সব পদে বাড়ল বেতন, কত হল | Parateacher SSK and other posts salary increase by West Bengal govt

Spread the love

কলকাতা: স্কুলশিক্ষা দফতরের ৩০ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যারা টিচার সহ PBSSM, PBRSSM, স্কুল শিক্ষা অধিকার ও PM-POSHAN-এর অধীনে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীর মাসিক পারিশ্রমিক বাড়াল রাজ্য সরকার। রাজ্যপাল এই বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন। ৭ সেপ্টেম্বর ২০২৬-এর ক্যাবিনেট বৈঠকেও এতে সম্মতি মিলেছে।

কার কত বাড়ল আয়

প্যারাটিচার (প্রাথমিক): ১১,৯৪১ থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা।

প্যারা টিচার (উচ্চ প্রাথমিক): ১৫,৫২৩ থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা।

শিক্ষা বন্ধু: ৯,৯৫৪ থেকে বেড়ে হয়েছে ১৪,৯৫৪ টাকা।

স্পেশাল এডুকেটর: ১৪,৯২৪ থেকে বেড়ে হয়েছে ১৯,৯২৪ টাকা।

ম্যানেজমেন্ট স্টাফ (PBSSM): বর্তমান স্টাফদের প্রাপ্য ৯,৮৭০ থেকে বেড়ে হয়েছে ৫১,৫৫৮ টাকা। নতুন কর্মীদের ১৪,৮৭০ থেকে বেড়ে হয়েছে ৬১,৫৫৮ টাকা।

সহায়ক/সহায়িকা (SSK): ১১,৯৪১ থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা।

সম্প্রসারক/সম্প্রসারিকা (MSK): ১৫,৫২৩ থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা।

মুখ্য সম্প্রসারক/সম্প্রসারিকা (MSK): ১৬,১৭৮ থেকে বেড়ে হয়েছে ২২,১৭৮ টাকা।

অ্যাকাডেমিক সুপারভাইজার: ১৩,৭৮১ থেকে বেড়ে হয়েছে ১৮,৭৮১ টাকা।

ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার: ১৯,৬৯২ থেকে বেড়ে হয়েছে ২৫,৬৯২ টাকা।

PA-cum-DEO: ১৪,৭৭৪ থেকে বেড়ে হয়েছে ১৯,৭৭৪ টাকা।

পার্ট-টাইম কন্ট্রাক্চুয়াল টিচার (HS স্তর): ১৫,২১৮ থেকে বেড়ে হয়েছে ২০,২১৮ টাকা।

এডুকেশন সুপারভাইজার (PM-POSHAN): ১১,০০০ থেকে বেড়ে হয়েছে ১৬,০০০ টাকা।

অধিকাংশ পদে ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ম্যানেজমেন্ট স্টাফদের বেতন-স্তর অনুযায়ী ৫,০০০ থেকে বেড়ে হয়েছে ১০,০০০ টাকা। অর্থ দফতরের সম্মতিক্রমে এই আদেশ জারি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *