Breaking News Live: সাতসকালে ভূমিকম্প, কেঁপে উঠল আফগানিস্তান - 24 Ghanta Bangla News
Home

Breaking News Live: সাতসকালে ভূমিকম্প, কেঁপে উঠল আফগানিস্তান

Spread the love

সাতসকালে ভূমিকম্প, কেঁপে উঠল আফগানিস্তান

বৃহস্পতিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজি-এর তথ্য অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভারতীয় সময় ৬টা ৫৯ মিনিটে অনুভূত হয় কম্পন। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য এখনও মেলেনি।

পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

পুজোর আগেই বাংলা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে রাজ্যে মৌসুমি বায়ুর বিদায়পর্ব সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে কোনও নিম্নচাপ বা অন্য কোনও আবহাওয়া ব্যবস্থা তৈরি হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

গাজ়িয়াবাদে কারখানায় আগুন, পৌঁছল ৭ ইঞ্জিন

বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগল গাজিয়াবাদের অ্যাভিনিক্স ডিজাইন কনসেপ্টস প্রাইভেট লিমিটেডের কারখানায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় গাজ়িয়াবাদ কমিশনারেট ফায়ার সার্ভিস ইউনিট। মোট সাতটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে তাঁরা। এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *