বাজারে ডাউন ট্রেন্ড, আজ ফোকাসে এই ৬ স্টক
বৃহস্পতিবারও দালাল স্ট্রিটে নেগেটিভ ওপেনিংয়ের সম্ভাবনাই বেশি দেখছেন লগ্নিকারীরা। গিফ্ট নিফটি ০.১৯ শতাংশ বা ৪৩ পয়েন্ট ডাউন রয়েছে। এর পাশাপাশি ইন্ডিয়া ভিক্স সূচকও সামান্য বেড়েছে। যা বাজারের ভয় বৃদ্ধিতে ইঙ্গিত করে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ২২,৬০০ পয়েন্ট নিফটি৫০-র জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট হতে পারে। অর্থাৎ নিফটি৫০ যদি ২২,৬০০ পয়েন্টের উপরে থাকে, তাহলে তা রিকোভারি সম্ভাবনা বাড়াবে বলে মত তাঁদের।