বর্ষার মেঘ ও মল্লারে সমৃদ্ধ হয় রাগ-বাহার - 24 Ghanta Bangla News
Home

বর্ষার মেঘ ও মল্লারে সমৃদ্ধ হয় রাগ-বাহার

Spread the love

পরে মেঘ-রাগে উস্তাদ রাশিদ খান রচিত একটি বন্দিশ পরিবেশন করে শ্রোতাদের প্রশংসা আদায় করে নিলেন। সে দিনের মূল শিল্পী সপ্তর্ষি হাজরা সেতারে পরিবেশন করলেন রাগ-সাহানা ও পিলু-বারওয়া। সেতারের সুরে শিল্পী ফিরিয়ে দিলেন এক পুরোনো নস্ট্যালজিয়া। অনুষ্ঠান শেষ হয় কৌশিক ভট্টাচার্যের গান দিয়ে। বিলম্বিত রূপক এবং দ্রুত তিনতালে নিবদ্ধ দুটি বন্দিশ দিয়ে মিয়া মল্লারের উপস্থাপনা মনে রাখার মতো। শেষ নিবেদনে ছিল একটি কাজরী। তবলায় ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, অরবিন্দ ভট্টাচার্য ও পিনাকী চক্রবর্তী। হারমোনিয়ামে দিলীপ বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন অর্ঘ্য ঘোষাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *