প্রেমিকার সঙ্গে গোপনে গাঁটছড়া বাঁধলেন ‘দ্য মাস্ক’ খ্যাত জিম ক্যারি
হলিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা জিম ক্যারি ৬৪ বছর বয়সে গোপনে বিয়ের পিঁড়িতে বসলেন। তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মিন আহ্-র সঙ্গেই নতুন জীবন শুরু করেছেন ‘দ্য মাস্ক’ খ্যাত এই অভিনেতা। বুধবার, ২০২৬ অভিনেতার মুখপাত্র জনপ্রিয় আন্তর্জাতিক বিনোদন মাধ্যমে এই খবরটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন। দীর্ঘদিন মিন আহ্-র সঙ্গে সম্পর্কে থাকার পরে অবশেষে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হলিউড তারকা।