ক্যাপসিকাম কিনে ঠকেছেন? এই কৌশলে বাইরে থেকেই বুঝবেন টাটকা না পচা
কোন লক্ষণ দেখে বুঝবেন ক্যাপসিকামে পচন ধরেছে?
১) ক্যাপসিকামের চামড়া মসৃণ হয়। একদম টান টান হয়। যদি দেখেন সেই চামড়ায় কুচানো ভাব এসে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে, তা হলে বুঝবেন এর আয়ু কমছে। বোঁটার আশপাশের জায়গা যদি কুঁচকে যায়, তা হলে বুঝবেন ক্যাপসিকামে পচন ধরে গিয়েছে। এই ধরনের ক্যাপসিকাম দ্রুত রান্নায় দিয়ে খেয়ে নিন।
২) বেলপেপার শক্ত হয়। খুব বেশি চাপ না দিলে এটা ভাঙে না। যদি হাতে নিয়ে দেখেন বেলপেপার খুব নরম, তা হলে সেটা না কেনাই ভালো। ক্যাপসিকাম অত্যধিক নরম হয়ে গিয়েছে, মানে এটা পচে গিয়েছে।
৩) ক্যাপসিকাম সাধারণত সবুজ, লাল, কমলা ও হলুদ রঙের হয়। গায়ে কোনও দাগ থাকে না। যদি সাদা বা কালো রঙের কোনও দাগ বা ছত্রাক পড়ার মতো কিছু দেখতে পান, তা হলে সেই ক্যাপসিকাম ফেলে দিন। ওই ক্যাপসিকাম আর খাওয়ার উপযুক্ত নেই।
৪) ক্যাপসিকাম কাটার পরে যদি টক বা গেঁজিয়ে ওঠার মতো গন্ধ ছাড়ে, কোনও ঝাঁজালো গন্ধ না থাকে, তা হলে তৎক্ষণাৎ ওটা ফেলে দিন।
৫) অনেক সময়ে ক্যাপসিকাম কাটার পরে দেখেন বীজগুলো কালো হয়ে গিয়েছে। সেই বীজ ফেলে দিলে ক্যাপসিকাম রান্নায় ব্যবহার করা যায়। এটা ঘটে অত্যধিক আর্দ্রতার জেরে। কিন্তু ওই কালো বীজ দেখেও যদি ক্যাপসিকাম ফ্রিজে তুলে রেখে দেওয়ার এবং পরে ব্যবহার করার ভুল করবেন না।