বাংলা বিনোদনের জগতে দশ বছরের পথচলা, গল্পের নতুন দিগন্ত - 24 Ghanta Bangla News
Home

বাংলা বিনোদনের জগতে দশ বছরের পথচলা, গল্পের নতুন দিগন্ত

Spread the love

বাংলা বিনোদনের জগতে এক দশকের পথচলা। সেই মাইলস্টোন উদ্‌যাপনে ২৫টিরও বেশি নতুন প্রজেক্টের ঘোষণা করা হলো বুধবার। ওয়েব সিরিজ় থেকে টেলিভিশন, বড় পর্দা থেকে অ্যানিমেশন— বিনোদনের প্রায় প্রতিটি মাধ্যমেই থাকছে একাধিক নতুন আয়োজন। পুরোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ির পাশাপাশি একাধিক নতুন গল্পও জায়গা করে নিয়েছে এই তালিকায়।

ওই ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ়ের সম্ভারে রয়েছে ‘দেবীপক্ষ’, ‘বীরাঙ্গনা ২’, ‘কৌরিবুড়ির মন্দির’, ‘মাঙ্গলিক’, ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি: বাক্স রহস্য’, ‘তানসেনের তানপুরা: মোহনবাঁশি’, ‘কন্যা’, ‘ডিটেকটিভ তারিণীচরণ’, ‘সতী’, ‘কুমারী’-সহ আরও অনেকগুলো নাম।

‘দেবীপক্ষ’–এ অভিনয় করেছেন ঊষসী রায় ও অপরাজিতা আঢ্য। পরিচালক সুমন দাস। ‘বীরাঙ্গনা ২’-তে সন্দীপ্তা সেন, তথাগত চৌধুরী, প্রীতি সরকার, বিশালজিৎ সরকার ও প্রতীক দত্ত–কে দেখা যাবে। পরিচালক নির্ঝর মিত্র। ‘কৌরিবুড়ির মন্দির’-এ জিতু কমল, পাওলি দাম ও শোলাঙ্কি রায় অভিনয় করবেন। পরিচালক সায়ন্তন ঘোষাল। রহস্য-রোমাঞ্চেও জোর দেওয়া হয়েছে এই বছর। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’-এ থাকবেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, চঞ্চল চৌধুরী ও শ্বেতা মিশ্র। পরিচালক প্রতিম ডি গুপ্ত। ‘ফেলুদার গোয়েন্দাগিরি: বাক্স রহস্য’-তে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও শুভদীপ চক্রবর্তীকে দেখা যাবে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ‘তানসেনের তানপুরা: মোহনবাঁশি’-তে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

tota roy chowdhury
টোটা রায় চৌধুরী

দশম বর্ষের এই বিশেষ আয়োজনে উচ্ছ্বসিত শিল্পীরাও। সন্দীপ্তা সেনের কথায়, ‘‘হইচই’–এর এই দশম বছরে ‘বীরাঙ্গনা ২’ এবং ‘সতী’ ঘোষণা করতে পেরে দারুণ লাগছে। দু’টি গল্পই আলাদা, কিন্তু দু’টিরই শক্তিশালী বক্তব্য রয়েছে।’ মিমি চক্রবর্তী বলেন, “উত্তরণ: চারুলতা’য় এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যে সামাজিক নিয়মের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয়। এই গল্পটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য ‘হইচই’–কে ধন্যবাদ জানাতে চাই।’ শাশ্বত চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘হইচই’–এর এই সিরিজ়ের নতুন গল্পে বাংলার অন্ধকার ও রহস্যময় শিকড়ে ফেরার সুযোগ পেয়েছি। এই চরিত্রে ফিরে আসা আমার কাছে বিশেষ অভিজ্ঞতা।’ অন্য দিকে, কোয়েল মল্লিকের কথায়, “জননী’-র গল্পটি অত্যন্ত শক্তিশালী ও আবেগঘন। এই ছবির মাধ্যমে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা আমার কাছে বিশেষ।’

বড় পর্দার তালিকায় রয়েছে, ‘মহারাজা তোমারে সেলাম’, ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘জননী’ এবং ‘ভুগুন’। পাশাপাশি আসছে প্রথম অ্যানিমেটেড সিরিজ শ্রী রামকৃষ্ণ।

টেলিভিশনেও থাকছে নতুন গল্প। ‘কথা-অমৃত’-এ থাকবেন মধুমিতা সরকার ও অর্জুন চক্রবর্তী। বলা যেতে পারে, দশম বছরে গল্প বলার পরিসর আরও বড় করারই ইঙ্গিত রয়েছে প্ল্যাটফর্মের এই বিস্তৃত সম্ভারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *