বাংলাদেশের উন্নয়নে বাঁধা! রাশিয়া থেকে আশা পারমানবিক জ্বালানি ঢুকতে দিল না পাকিস্তান
ঢাকা: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরকে ঘিরে গুরুত্বপূর্ণ ( nuclear fuel)সময়ে বড়সড় পরিবহন জটিলতা তৈরি হয়েছে। রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে…
ঢাকা: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরকে ঘিরে গুরুত্বপূর্ণ ( nuclear fuel)সময়ে বড়সড় পরিবহন জটিলতা তৈরি হয়েছে। রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে আসার একটি বিশেষ কার্গো বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছতে পারেনি। ২৪ সেপ্টেম্বর ওই জ্বালানি ঢাকায় পৌঁছনোর কথা ছিল। শেষ মুহূর্তে বিমান চলাচল আটকে যাওয়ায় গোটা সরবরাহ সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, পাকিস্তান ওই উড়ানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ( nuclear fuel)তবে কেন অনুমতি দেওয়া হয়নি, তার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। নির্ধারিত রুটটি আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান এবং ভারত হয়ে বাংলাদেশে পৌঁছনোর কথা ছিল। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে জ্বালানি গ্রহণের সমস্ত প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল। পরে রোসাটমের তরফে জানানো হয়, প্রয়োজনীয় আকাশসীমার অনুমতি না মেলায় বিমানটি নির্ধারিত সময়ে উড়তে পারেনি।
আরও দেখুনঃ কলকাতা-শিবপুরে টিসিএসের দুই AI সেন্টার! বদলাবে প্রযুক্তি শিক্ষার ছবি
এই ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম নতুন সূচি ঘোষণা করেছে। সংস্থার বক্তব্য অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। চুক্তি ও প্রকল্পের নির্ধারিত সময়সূচি মেনেই একাধিক উড়ানে জ্বালানি বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে রোসাটম।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি সাতটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রথম উড়ান অক্টোবরের শুরুতেই হওয়ার কথা। এর আগে ৮ অক্টোবর থেকে দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি সাতটি সাপ্তাহিক ফ্লাইটে আনার পরিকল্পনা ছিল। আকাশসীমা সংক্রান্ত সমস্যার কারণে সেই সূচিতে প্রায় এক সপ্তাহের পরিবর্তন এসেছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখার বিরোধিতা করা হয়েছে। ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, এই ঘটনায় ‘প্রযুক্তিগত’ ও ‘প্রক্রিয়াগত’ বিষয় জড়িত ছিল। ( nuclear fuel)তাদের বক্তব্য, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের গুরুত্বের কথা মাথায় রেখে ঘটনাটিকে তার প্রযুক্তিগত প্রেক্ষাপটেই দেখা উচিত। একই সময়ে বাংলাদেশের এক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক হলেও সেখানে আকাশসীমা সংক্রান্ত বিষয়টি আলোচনা হয়নি বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রূপপুর প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা নদীর তীরে নির্মীয়মাণ এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা প্রায় ১২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে মোট প্রায় ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। রাশিয়ার রোসাটম এই প্রকল্পের নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তার সঙ্গে যুক্ত।
বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির প্রেক্ষাপটে রূপপুরের গুরুত্ব আরও বেড়েছে। দেশের শিল্প, ব্যবসা এবং বিশেষ করে রফতানিমুখী পোশাকশিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিদ্যুতের একটি উল্লেখযোগ্য অংশ আমদানি করে। ফলে নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হলে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় একটি নতুন উৎস যুক্ত হবে।