ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলা! শহিদ অসম রাইফেলসের এক জওয়ান, আহত চার
ইটানগর: ভারত-মায়ানমার সীমান্তে অরুণাচলপ্রদেশের চাংলাং জেলায় বড়ো ধরনের নাশকতার ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে নামপং নালার কাছে সীমান্তবর্তী এলাকায় টহলদারি চালানোর সময় অসম রাইফেলসের একটি পেট্রোলিং…
ইটানগর: ভারত-মায়ানমার সীমান্তে অরুণাচলপ্রদেশের চাংলাং জেলায় বড়ো ধরনের নাশকতার ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে নামপং নালার কাছে সীমান্তবর্তী এলাকায় টহলদারি চালানোর সময় অসম রাইফেলসের একটি পেট্রোলিং দলের ওপর অতর্কিত সন্দেহভাজন জঙ্গি হামলা চালায়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে অসম রাইফেলসের এক জওয়ান শহিদ হয়েছেন এবং আরও চারজন জওয়ান গুরুতর আহত।
মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা নাগাদ চাংলাং জেলার নামপং সার্কেলের অধীন সীমান্তে ফেন্সিং বা তার বেড়ার কাজ চলাকালীন ওই এলাকায় টহল দিচ্ছিল ২১ অসম রাইফেলসের জওয়ানেরা। সেই সময়ই তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। এই আকস্মিক হামলায় ৪২ বছর বয়সি হাবিলদার জানখোকাই কুকি (Jankhokai Kuki) ঘটনাস্থলেই শহিদ হন। আহত চার জওয়ানকে দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাঁদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এখনও বিশদ কিছু জানা যায়নি।
প্রাথমিক অনুমান অনুযায়ী, এই হামলার নেপথ্যে এনএসসিএন (কে-ওয়াইএ) বা NSCN (K-YA) জঙ্গিদের হাত থাকতে পারে৷ যদিও সরকারিভাবে আক্রমণকারীদের পরিচয় বা সংগঠনের নাম নিয়ে এখনও কোনো নিশ্চিত বার্তা মেলেনি। অসম রাইফেলসের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা রয়েছে।
চাংলাং জেলার পুলিশ সুপার কিরলি পাডু ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, নামপং থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (OC) নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে সমস্ত তথ্য সংগ্রহ করতে। ঘটনার পর থেকেই ওই স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান ও কড়া পাহারা শুরু করেছে।
উল্লেখ্য, ভারত-মায়ানমার সীমান্তের এই চাংলাং এলাকা বরাবরই আন্তর্জাতিক সীমানার এপার-ওপার উগ্রপন্থী ও সশস্ত্র সুড়ঙ্গ দলগুলোর যাতায়াতের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে চিহ্নিত।
সরকারি স্কুলে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে! মহারাষ্ট্রে আরশোলাদের বিরুদ্ধে FIR
নেহরু থেকে মোদী, সব সরকারই ব্যর্থ, মুসলিমদের শুধু ভোটব্যাংক বানিয়ে রাখা হয়েছে: ওয়াইসি