নেহরু থেকে মোদী, সব সরকারই ব্যর্থ, মুসলিমদের শুধু ভোটব্যাংক বানিয়ে রাখা হয়েছে: ওয়াইসি
দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিজেপি ও কংগ্রেস, উভয় পক্ষই মুসলিমদের কোনো অর্থপূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মঙ্গলবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ সাউথ’-এ…
দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিজেপি ও কংগ্রেস, উভয় পক্ষই মুসলিমদের কোনো অর্থপূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মঙ্গলবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ সাউথ’-এ যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এআইএমআইএম (AIMIM) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। তাঁর অভিযোগ, দেশের কোনো রাজনৈতিক দলই চায় না যে মুসলিমরা স্বাধীন রাজনৈতিক সত্তা বা এজেন্সী পাক। নেহরু থেকে শুরু করে বর্তমান মোদী সরকার, উভয় আমলেই মুসলিমদের সমান অংশীদার করার বদলে কেবল ‘ভোটব্যাংক’ ও ‘শো-বয়’ হিসেবে ব্যবহার করা হয়েছে।
সংবিধানের সমতা ও মৌলিক অধিকারের কথা উল্লেখ করে ওয়াইসি বলেন যে, দেশের প্রতিষ্ঠাতা পিতারা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের কথা বললেও পরবর্তীকালে শাসনক্ষমতায় আসা দলগুলি মুসলিমদের রাজনৈতিকভাবে প্রান্তিক ও ক্ষমতাহীন করে রেখেছে। ১৮ কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও দেশের সংসদে মুসলিমদের প্রতিনিধিত্ব মাত্র ৪ শতাংশ, যা ভারতীয় গণতন্ত্রের এক বিরাট প্রশ্নচিহ্ন বলে মন্তব্য করেন তিনি।
ধর্মনিরপেক্ষ দলগুলির বিরুদ্ধে তোপ
শুধু বিজেপি নয়, স্বঘোষিত ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলিও সংখ্যালঘু অধিকার রক্ষায় ও তাদের রাজনৈতিকভাবে শক্তিশালী করতে বৌদ্ধিক সততার পরিচয় দেয়নি বলে অভিযোগ করেন ওয়াইসি। তাঁর মতে, অন্যান্য জাতি বা দলগুলির নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব থাকলেও মুসলিমদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
কম খারাপের বাছ বিচার: এতদিন ধরে মুসলিমরা কেন কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে, সেই প্রসঙ্গে ওয়াইসির স্পষ্ট জবাব, অন্য কোনো শক্ত বিকল্প না থাকায় তাঁরা বাধ্য হয়েই ‘দুটির মধ্যে কম খারাপ’ দলটিকে বেছে নিয়েছেন। কংগ্রেস দলও সর্বদা স্বাধীন মুসলিম নেতৃত্বের উত্থানকে প্রতিহত করেছে বলে তোপ দাগেন তিনি।
রাজনৈতিক ন্যায়বিচার ছাড়া সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অসম্ভব বলে দাবি করে ওয়াইসি বলেন, বুলডোজার সংস্কৃতি বা এনকাউন্টারের মতো পরিস্থিতিতে মুখ বুজে কেবল ভোট দিয়ে যাওয়ার যন্ত্র হিসেবেই মুসলিমদের ব্যবহার করা হচ্ছে।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা