IND vs BAN: দুবাইতে শুভ-শুরুয়াত ভারতের, সৌম্য-শান্তকে ‘শূন্য’ করলেন সামি-হর্ষিত – Bengali News | Mohammed Shami and Harshit Rana dismissed Soumya Sarkar and Najmul Hossain Shanto in ICC champions trophy IND vs BAN match
দুবাইতে শুভ-শুরুয়াত ভারতের, সৌম্য-শান্তকে ‘শূন্য’ করলেন সামি-হর্ষিত
Image Credit source: BCCI
দুবাই: মেন ইন ব্লুর আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সফর শুরু হল। আর একেই বলে শুভারম্ভ। নিখুঁত লাইন, লেন্থে বল করে প্রথম ওভারেই মহম্মদ সামি (Mohammed Shami) ফেরালেন সৌম্য সরকারকে। বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিজে এসে সেট হওয়ার সুযোগই পেলেন না। তার মধ্যে স্কোরবোর্ড জ্বলজ্বল করতে লাগল ২-২। সামির পর ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন হর্ষিত রানা (Harshit Rana)। স্বাভাবিকভাবেই ইনিংসের শুরু এমন হওয়া মানে ভারতের বোলিং বিভাগ যথেষ্ট আত্মবিশ্বাস পাবে।
কেরিয়ারের প্রথম আইসিসি টুর্নামেন্ট খেলতে নেমেছেন তরুণ পেসার হর্ষিত রানা। জসপ্রীত বুমরা শেষ মুহূর্তে পুরো ফিট হতে না পারার ফলে হর্ষিত সুযোগ পেয়েছিলেন টিমে। স্কোয়াডে অর্শদীপ সিংয়ের মতো বোলার থাকার পরও হর্ষিতের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আর সেই আস্থার মান রেখেছেন হর্ষিত।
বিস্তারিত আসছে…