জেল থেকে মুক্তির পর ফের ২২ গজে ফিরছেন অভিষেক পোড়েল, রঞ্জির দলেও সুযোগ মিলবে?
জামিনের পরেই ক্রিকেটে ফেরার দরজা খুলল
জামিন পাওয়ার পর ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এ বার সেই প্রত্যাবর্তনের প্রথম ধাপ প্রস্তুত। বাংলার প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে পোড়েলকে রাখা হয়েছে। অর্থাৎ, আইনি মামলার প্রক্রিয়া চলার মধ্যেই ক্রিকেটের মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। অসমের বিরুদ্ধে ম্যাচটি শুধু রঞ্জি ট্রফির প্রস্তুতি হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, পোড়েলের কাছেও তা হতে পারে দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রথম সুযোগ। তবে শেষ পর্যন্ত একাদশে তিনি থাকবেন কি না, তা ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টই ঠিক করবে।
বাংলার ঘোষিত দলে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, অঙ্কুর পাল, অঙ্কিত শুক্লা, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, শাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, আমির গনি, সৌম্যদীপ মন্ডল, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, গীত পুরি এবং ঈশান পোড়েল।