দুর্গাপুজোর আগে ভিড় সামলাতে Weekend-এ বাড়ছে মেট্রোর সংখ্যা
পুজোর শপিংয়ের জন্য বাড়ছে ভিড়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর আগে ৪ দিন অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর আগের দুই সপ্তাহে শনিবার ও রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো রেল।