গ্যালারি মাতাতে তৈরি ধুতি পাঞ্জাবির বাঙালি
শুধু ফুটবল নয়, উইম্বলডন, ইউরো কাপ, একাধিক ক্রিকেট বিশ্বকাপও মাঠে বসে দেখেছেন কংসারী কয়াল। প্রতিবার ফুটবল বিশ্বকাপ এলেই তাঁর বাঁশদ্রোণীর বাড়ি সেজে ওঠে আর্জেন্তিনা-ব্রাজিলের জার্সি-পতাকায়।
এতবার বিশ্বকাপ দেখতে গেলেও কোনও অপ্রীতিকর ঘটনার সামনে পড়তে হয়নি। বলছিলেন, ‘আসলে, ফুটবল বিশ্বকাপ এমন একটা মঞ্চ, যেখানে সবাই এক হয়ে যান। কোনও ভেদাভেদ থাকে না। সেখানে ছোট দেশ, বড় দেশের কোনও ব্যাপার নেই। আমরা তো বহু লোকের ভালোবাসা এবং সাহায্য পেয়েছি। এ বারেও পাব।’
সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে নিউ জার্সির গ্যালারিতে আবারও এক টুকরো বাঙালিয়ানা। ফাইনালে যে টিমই খেলুক না কেন, গ্যালারিতে ধুতি-পাঞ্জাবি পরা বাঙালিকে কিন্তু দেখা যাবে!