Prostate Cancer Symptoms & PSA Test Guide for Men Over 50
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রস্রাব শুরু করতে সমস্যা, প্রস্রাবের গতি কমে বা থেমে যাওয়া, রাতে বারংবার প্রস্রাব, প্রস্রাবে বা বীর্যে রক্ত, অকারণে ওজন কমা কিংবা কোমর, উরুসন্ধিতে দীর্ঘস্থায়ী ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যদিও এগুলি সব সময় ক্যানসার নিশ্চায়ক লক্ষণ নয়, তবে ইঙ্গিত, সন্দেহ নেই। পরিবারে প্রস্টেট ক্যানসার বা স্তন ও ডিম্বাশয়ের নির্দিষ্ট ধরনের ক্যানসারের ইতিহাস থাকলেও চিকিৎসককে জানানো জরুরি। প্রয়োজন অনুযায়ী প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) রক্তপরীক্ষা করা হবে কি না, তা-ও চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।