পুজো পাসে UNESCO-র নাম ভাঁড়িয়ে প্রতারণা? Indranil Sen-এর বাড়িতে ED Raid
UNESCO-র নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগ! তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে সাতসকালে পৌঁছে গেল ইডি। আন্তর্জাতিক পর্যটন সংস্থার কনসালট্যান্ট জয়দীপ মুখোপাধ্যায়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরুপের তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের সংস্থা ‘মাস আর্ট’ ইউনেস্কোর স্বীকৃতিকে অপব্যবহার করে কোটি কোটি টাকার বেআইনি পুজো পাস বিক্রি করেছে। রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।