সিপিএমের বন্ধু মমতা-তৃণমূল! ‘সন্ত্রাস’ প্রশ্নে কটাক্ষ শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

সিপিএমের বন্ধু মমতা-তৃণমূল! ‘সন্ত্রাস’ প্রশ্নে কটাক্ষ শুভেন্দুর

Spread the love

তবে বিজেপির বড় একটি অংশের মতে, মমতা যখনই বিপদে পড়েছেন, তখনই বিজেপি বিরোধী জোটকে সক্রিয় করে তোলার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর সেই উদ্যোগ কখনই ফলপ্রসূ হয়‍‍নি। আগামী বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসার কথা ইন্ডিয়া জোট–এর৷ এই বৈঠকে থাকার কথা মমতার। তাঁর সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ওই বৈঠকের পরে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন মমতা৷ এমএ বেবির সঙ্গে মমতার কোনও পৃথক বৈঠক হওয়ার খবর নেই। তবে শেষ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সব পক্ষকে একজোট করা যাবে কি না, তা নিয়ে ইন্ডিয়া ব্লকেই সন্দেহ আছে।

রবিবারেই দিল্লিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন সিপিএমের সাধারণ সম্পাদক। তার পরে বেবি বলেন, ‘আগেও জ্ঞানেশ বিজেপির কর্মী হিসেবে কাজ করেছেন। এখনও করছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন বিরোধী দল এবং সিজেপি (ককরোচ জনতা পার্টি)–র মতো সংগঠনগুলিকে একজোট করার চেষ্টা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *