ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে কতটা সচেতনতা প্রয়োজন?
সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং কিংবা ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যুগে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ? আধার নম্বর, ওটিপি, সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড বা ব্যাঙ্ক ডিটেইলস অন্যের হাতে যাওয়া মানেই বড় বিপদের আশঙ্কা। ডিজিটাল দুনিয়ায় সামান্য অসতর্কতায় খোয়া যেতে পারে আপনার কষ্টার্জিত টাকা। এমনকি হ্যাক হতে পারে অ্যাকাউন্টও। সাইবার জালিয়াতি, ডেটা চুরি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কী কী নিয়ম মেনে চলবেন? দেখুন এই সময় শর্টস-এ।