রাস্তায় গাড়ি আটকে চাঁদা: সব থানাকে সতর্ক করল লালবাজার
পুলিশ সূত্রের খবর, পুজোর মরশুমে পাইকপাড়া, চিড়িয়া মোড়, কসবা, শিয়ালদহ এবং বড়বাজারের মতো এলাকা থেকে রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায়ের অভিযোগ সাধারণত সব চেয়ে বেশি আসে। এর বাইরে বহু তল্লাটে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে জোর করে চাঁদা দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগ ওঠে। এ সব যাতে না–হয়, তার জন্য কলকাতার সব ক’টি থানা ও ট্র্যাফিক গার্ডকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন লালবাজারের শীর্ষকর্তারা। অভিযোগ পেলেই তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় জবরদস্তি চাঁদা আদায় করার প্রবণতা বেশি, সেই সব এলাকায় বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।