‘বাকিদের দোষের ফল ভোগে একজন’, টিম ইন্ডিয়ার অন্দরের ‘গল্প’ নিয়ে বিস্ফোরক গাভাসকর
তিক্ত অভিজ্ঞতা শেয়ার গাভাসকরের
তাঁর সময়ের নির্বাচনী ব্যবস্থার কথাও তুলে ধরেছেন গাভাসকর। জানালেন, তাঁর সময়ে অধিনায়ক নির্বাচক কমিটির সঙ্গে যুক্ত থাকতেন, যদিও ভোট দেওয়ার অধিকার ছিল না। গাভাসকরের দাবি, সেই সময় কিছু নির্বাচক নিজেদের পছন্দের সাংবাদিকদের কাছে গিয়ে দল নির্বাচন নিয়ে দায় এড়িয়ে অধিনায়কের উপর সিদ্ধান্তের দায় চাপাতেন।
তিনি বলেন, ‘আমার সঙ্গে এমন ঘটনা বহুবার ঘটেছে। এতে সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হওয়ার আশঙ্কাও থাকত। ভাগ্যক্রমে সেটা হয়নি। কারণ বেশিরভাগ ক্রিকেটারই জানতেন, আমি তাঁদের সঙ্গে সরাসরি কথা বলতাম এবং সংবাদমাধ্যমে ঘোষণার আগে তাঁদের বিষয়টি জানিয়ে দিতাম।’